হলিহক একটি সম্পূর্ণ ডিজিটাল স্কুল। যেখানে সকল ক্লাস মাল্টিমিডিয়া পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ক্লাসের পড়া ক্লাসই শিখিয়ে দেওয়া হবে। এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য থাকবে একটি বিশ্ব মানের সিলেবাস যাহার ফলে তাহারা যেকোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে। জুনিয়র ক্লাস থেকেই ICT থাকবে, বর্তমান বিশ্বে সব কিছুতেই ICT বিষয়টি অত্যাধিক গুরুত্ব রয়েছে । তাই আমাদের এই প্রতিষ্ঠানের জুনিয়র ক্লাস থেকেই ICT পড়ানো হয়। আমাদের এক্সাটা কারিকুলাম কর্মকান্ডগুলো হলো নিয়মিত পড়াশোনা ছাড়াও আমাদের রয়েছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, নাটক, চারু ও কারুকলা ও নানা বিষয়ে বির্তক ইত্যাদি। কেন আপনি আপনার সন্তানের জন্য এই স্কুলটি নির্বাচন করবেন, আশাকরি এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন।