হলিহক স্কুলটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠালগ্ন থেকে নার্সারি শ্রেণীথেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদানের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু করেন। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব সুমন আল মামুন সিউর প্রোসপার নামে একটি  স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, কিন্তু কোচিং পড়াতে গিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের  পড়াশোনায় স্কুল কতৃক অনিয়ম ও আদর্শ বহিভূত অচার আচরনের কথা শুনতে শুনতে একটি আদর্শ স্কুল স্থাপনের চিন্তা করেন। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালে একটি যুগ উপযোগী ও আধুনিক শিক্ষার প্রসারের লক্ষ্যে একটি স্কুল প্রতিষ্ঠা করার চিন্তা করেন, যার প্রেক্ষিতে ২০১৬ সালের ১ অক্টোবর জনাব সুমন আল মামুন সহ সর্বোমোট ৬ জনকে নিয়ে হলিহক নামক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। ১) সুমন আল মামুন  ২) নুরুল ইসলাম ৩) সুজন খান ৪) কামরুজ্জামান ৫) নুরুল আমিন ৬) ইয়াসিন আরাফাত