মহৎ ও আর্দশ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নোক্ত নিয়ম শৃঙ্খলা ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্য পালনীয়ঃ
ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পোশাক পরিধান করতে হবে ।
ছাত্রদের যথাযথ চুলের কাট দিতে হবে , কোন রকম মডেল অনুকরণ করা যাবে না ।
যদি কোন ছাত্র-ছাত্রী শ্রেণী চলাকালীন সময়ে বিদ্যালয় ত্যাগ করতে চায়, তবে অবশ্যই প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে । এক্ষেত্রে লিখিত আবেদন অথবা অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক ।
পড়ালেখায় অমনোযোগী, অবাধ্যতা, মন্দ আচরণ, পরীক্ষায় অসদুপায় এবং শৃঙ্খলা বর্হিভূত কাজের জন্য ভর্তি বাতিল বলে গণ্য হবে ।
এসেম্বলী শুরুর পূর্বেই ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে প্রবেশ বাধ্যতামূলক ।
মেশিন রিডেবল আইডি কার্ড সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে ।
প্রতিষ্ঠানের মর্যাদাহানি বা সম্পদ নষ্ট করা থেকে ছাত্র-ছাত্রীদের বিরত থাকতে হবে ।
দেয়ালে বা দরজায় আঁকাআঁকি বা লিখা সম্পূর্ণ নিষেধ ।
ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিমুক্ত থাকতে হবে ।
বই খাতা ও শিক্ষা সহায়ক সামগ্রী ছাড়া অন্যান্য অপ্রয়োজনীয় বস্তু ব্যাগে রাখা বা বহন করা সম্পূর্ণ নিষেধ ।
মেয়েরা কানে ছোট দুল বা টব পড়তে পারবে, ভারী কোন জুয়েলারী পরিধান করতে পারবে না । চুলে রং করা বা কোন মডেল কাট দেওয়া যাবে না এবং হাতে মেহেদী দিয়ে আলপনা আঁকা যাবে না ।
বিদ্যালয়ে মোবাইল ফোন, পেন ড্রাইভ, সিডি/ডিভিডি, এমপিথ্রি, ক্যামেরা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী আনা সম্পূর্ণ নিষেধ।