প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি করানোর জন্য অফিস কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে। অফিস কর্তৃক নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ফলাফল প্রকাশের পর যদি ছাত্র/ছাত্রী ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে তাহলে নিম্নের ভর্তির নিয়মাবলী অনুসরন করে ভর্তি হতে পারবে/ হবে।
ভর্তি ফরম সংগ্রহ করার প্রক্রিয়াঃ
অফিস কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে সকাল ৮.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষার সময়ঃ
সাধারণত আমাদের ভর্তি পরীক্ষা শুক্রবার হয়ে থাকে । তবে ভর্তির ফরম জমাদানের সময় পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে অবহিত করা হবে।
ভর্তি পরীক্ষার বিষয়াবলীঃ
ভর্তি পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্লে, নার্সারীর জন্য বয়স উপযোগী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার সিলেবাসঃ
ছাত্র/ছাত্রীদের যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্বের শ্রেণীর ন্যাশনাল কারিকুলামের সিলেবাস অনুসরণ করা হবে। যেমনঃ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের জন্য পঞ্চম শ্রেণীর সিলেবাস।